ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ৯৩ বার
নিবাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, পররাষ্ট্র, সংসদ, চাকরি, শিক্ষা ও বিনোদনসহ রাষ্ট্র সংস্কারে ১০ খাতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

প্রস্তাবনায় ডা. তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ব্যাপক সংস্কার প্রয়োজন। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি এবং এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের আহ্বান জানান।

পাশাপাশি, সংসদে বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দেন। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাবমুক্ত রাখার কথাও উল্লেখ করেন।আইনশৃঙ্খলা খাতে সংস্কারের প্রস্তাবনায় তিনি বলেন, পুলিশের ক্ষেত্রে ব্রিটিশ যুগের আইন বাতিল করা উচিত এবং পুলিশে নিয়োগে দলীয় হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। এছাড়া, পুলিশ ট্রেনিংয়ে ধর্মীয় শিক্ষার সংযোজন এবং পুলিশ বাহিনীকে মারণাস্ত্র দেওয়া বন্ধ করার প্রস্তাব দেন।

র‍্যাব সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছরে র‍্যাবে যারা কাজ করেছেন তাদের ফিরিয়ে আনা যাবে না এবং সংস্থাটির প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সংস্কার প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব

আপডেট টাইম : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪