ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমরা হার না মানা নির্ভীক যোদ্ধা: চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ২১৩ বার

ভয়াবহ বন্যায় আটকা পড়ে আছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি। ইতোমধ্যে বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী। পাশাপাশি উদ্ধারে কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও।

সাধারণ মানুষের পাশাপাশি যে যেভাবে পারছেন বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারকারাও। পিছিয়ে নেই অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন তিনি। এবার বন্যাদুর্গতদের সাহায্যের জন্য প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। একটি টিম নিয়ে বানভাসিদের উদ্ধারে গেছেন এই অভিনেত্রী।

সেখানে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন চমক। যেখানে দেখা যায়, ‘গ্রামের অসহায় মানুষদের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছে সঙ্গে হয়েছে অভিনেত্রীর টিমের সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।’

পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।’ এইটা শুধুমাত্র একটা গান না, এইটা জাতিগতভাবে আমাদের পরিচয়। আমরা প্রতিবাদী আমরা বিপ্লবী আমরা হার না মানা নির্ভীক যোদ্ধা।’

অভিনেত্রী আরও লেখেন, যেকোনো দুর্যোগ, হোক সেটা প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট আমরা সেটাকে বুক পেতে হাসিমুখে প্রতিহত করতে পারি। আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি, তেমনি বন্যার ছোবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি।

সবশেষে চমক লিখেছেন, পৃথিবীর যত বড়ো পরাশক্তিই হোক না কেন, আমাদের ভাসিয়ে দেয়া উজাড় করে দেয়া, নিশ্চিহ্ন করে দেয়া এত সহজ না! কারণ আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে জানি।

তাই আপাতত চোখের সামনে অনেক গুলো হাসিমুখ দেখছি, যারা সারাদিন পানির মধ্যে যুদ্ধ করে, দুটো শুকনো টোস্ট আর গুড় খেয়েও প্রাণ খুলে হাসছে, আর প্রস্তুতি নিচ্ছে কালকের যুদ্ধের জন্য। গানটি বার বার বুকে এসে বাঁধছে ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমরা হার না মানা নির্ভীক যোদ্ধা: চমক

আপডেট টাইম : ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪