দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে মাঠ ভেজা থাকায় টস হতে বিলম্ব হচ্ছে। আজ বুধবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুদল। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
Reporter Name 
























