ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ছাত্ররা উপদেষ্টা হতে বলেছিলেন, বিনয়ের সঙ্গে না করেছি: শায়খ আহমাদুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ১৫৬ বার

জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘ছাত্রদের তরফ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল। আমি বিনয়ের সাথে অনাগ্রহের কথা জানিয়ে দেই। এবং কয়েকজন আলেমের নাম প্রস্তাব করি। আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম, প্রিয় মানুষ ড. আ ফ ম খালেদ হোসেন। অভিনন্দন তাঁকে। মহান আল্লাহ তাঁর কাজ সহজ করে দিন এবং তাঁকে সঠিক পথে পরিচালিত করুন।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন আহমাদুল্লাহ। সেখানে মন্তব্যের ঘরে তিনি লিখেন, ‘ছাত্রদেরকে ড. খালিদ হোসেনের কথা বলি এবং তাঁর নম্বর তাদেরকে দেই। দেশের প্রায় সব ঘরানার উলামাগণ তাঁকে সমর্থন করেন। আল্লাহ তাঁর কাজ যেন সহজ করে দেন, আমরা সবাই তাঁর জন্য দোয়া করি। প্রিয় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন।’

ফেসবুক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দু’দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন; যার উপযুক্ত আমি ছিলাম না—তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে দোয়া করি, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। নিরাপদ থাকুক আমাদের জীবন, সম্পদ, দীন ও ঈমান।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ছাত্ররা উপদেষ্টা হতে বলেছিলেন, বিনয়ের সঙ্গে না করেছি: শায়খ আহমাদুল্লাহ

আপডেট টাইম : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪