ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশে আসলেন না সারজিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ১০৪ বার

রাজধানীর শাহবাগ মোড়ে ভাতা বাড়ানোর দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের চলমান আন্দোলনে আজ উপস্থিত হওয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমের।কিন্তু বিক্ষোভ সমাবেশে সারজিস আলমের না আসার খবরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা।

আজ রবিবার দুপুরে চলমান বিক্ষোভ সমাবেশে এই ঘটনা ঘটে। আজ দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পরে সব চিকিৎসকের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন।

বক্তব্যে ডা. জাবির হোসেন বলেন, ‘এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভাতা বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদের অবরোধ ছেড়ে দিতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সারজিসের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সেদিনই তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজ তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি। সারজিস আলম আমাদের বলেছেন আমরা যেনো এবার ৩০ হাজার টাকাই মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন-জুলাইয়ে আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন।’

এ সময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নেবেন কি না তিনি প্রশ্ন রাখেন। তখন অন্য চিকিৎসকরা ‘না’ ‘না’ বলে জবাব দেন। এমনকি এসময় ক্ষুব্ধ হয়ে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশে আসলেন না সারজিস

আপডেট টাইম : ০৫:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪