ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ১৬১ বার

ভারতের দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর। কিন্তু ২০২৩ সালের মার্চে সালে ধর্মীয় রীতি মেনে নিখিল প্যাটেলকে বিয়ে করেন তিনি। এটি অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে। তবে রেজিস্ট্রি বিয়ে করেননি দিলজিৎ-নিখিল। এবার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করলেন দিলজিৎ।

গত ২ আগস্ট মুম্বাইয়ের আগ্রিপাদা থানায় মামলাটি দায়ের করেন দিলজিৎ। স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতা, অপরাধমূলক এবং বিশ্বাসভঙের অভিযোগ এনেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ এর সূত্র অনুযায়ী, নিখিলের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ৮৫ এবং ৩১৬ (২) ধারায় মামলা করেছেন দিলজিৎ।

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন দিলজিৎ। সেখানে সহকারী পুলিশ কমিশনার অনিল প্রকাশ, ডিসিপি কৃষ্ণকান্ত, সিনিয়র ইন্সপেক্টর যোগেন্দ্র, তদন্ত অফিসার সচীনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কেনিয়ায় বসবাস করেন নিখিল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। বিয়ের পর স্বামীর সঙ্গে কেনিয়ায় পাড়ি জমান দিলজিৎ। কিন্তু গত জানুয়ারি মাসে ভারতে ফেরেন তিনি। গত মে মাসের শেষের দিকে কেনিয়া থেকে গণমাধ্যম নিখিল জানায়, ভেঙে গেছে তাদের সংসার। বিয়ের এক বছরের মাথায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে বর্তমানে ভারতে অবস্থান করছেন নিখিল।

জানা গেছে, কেনিয়ার জীবনে খাপ খাইয়ে নেওয়া দিলজিতের জন্য অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাছাড়া ক্যারিয়ার এবং ভারতীয় জীবনকেও মিস করছিল অভিনেত্রী। ক্রমশ তাদরে পারিবারিক জীবনের জটিলতা স্পষ্ট হয়ে উঠছিল। দিলজিৎ আর কেনিয়াতে যেতে চান না।

বিষয়টি জানিয়ে নিখিল বলেন, দিলজিৎ আমাকে জানিয়েছে— প্রয়োজনীয় জিনিসপত্র নিতে কেনিয়াতে যেতে পারেন তিনি। এছাড়া সেখানে যাওয়ার আর কোনো পরিকল্পনা নেই তার। আমি তার জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি। আমি মনে করি, তার ভারতে চলে যাওয়া আমাদের সম্পর্কের ইতি টানার চিহ্ন।

এর আগে ২০০৯ সালে অভিনেতা শালিন ভানতের সঙ্গে প্রথম ঘর বাঁধেন দিলজিৎ। এই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। কিন্তু ২০১৫ সালে ভেঙে যায় তাদের সংসার।

প্রসঙ্গত, ২০০৪ সালে ‘মিস পুনে’প্রতিযোগিতায় জয়ের পর অভিনয়ে পা রাখেন দিলজিৎ। ছোট পর্দায় ‘কুলবদ্ধু’, ‘ইস পেয়ার কো কেয়া নাম দু’সহ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তবে রিয়েলিটি শো বিগ বসে অংশ নেওয়ার পর দর্শকপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে দিলজিতের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী

আপডেট টাইম : ০৮:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪