ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফেসবুক, টিকটক খুলে দেওয়ার বিষয়ে জানা যাবে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ১১৪ বার
ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বুধবার সকাল ১১টার পর ফেসবুক-টিকটক খুলে দেওয়ার বিষয়ে জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়।

তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো জবাব দেয়নি। যে কারণে বুধবার সকাল ৯টা, ১০টা ও ১১টায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের কাছ থেকে ব্যাখ্যা পাওয়া গেলে তা বিশ্লেষণ করে, না পেলেও আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারব।’

জরুরি প্রয়োজনে সভা ছেড়ে চলে যাওয়ার পথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সংবাদমাধ্যমকে বলেন, ‘কোটা আন্দোলনের নামে জঙ্গিদের গণভবন ও এয়ারপোর্টে অ্যাটাক করার পরিকল্পনা ছিল।

কিভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে ওভার অল এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা সব বিষয় অ্যাসেস করছি।তারা গণভবন অ্যাটাক করার প্ল্যান করেছিল। এসব স্থাপনা অ্যাটাক করার কোনো কারণ ছিল না শিক্ষার্থীদের।

এটা তৃতীয় কোনো পক্ষ করেছে।’এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আরো যোগ দেন পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফেসবুক, টিকটক খুলে দেওয়ার বিষয়ে জানা যাবে আজ

আপডেট টাইম : ১০:২৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪