ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এরদোগান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ১৩৭ বার

ইসরাইলকে গাজাবাসীর ওপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নীচে ১৬ হাজারেরও বেশি নিষ্পাপ শিশুর লাশ পড়ে রয়েছে। প্রায় ৯ মাস ধরে ইসরাইলি বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে গাজাবাসী।

বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ইসরাইলকে থামাতে হবে। গাজায় ইসরাইলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে।

ইসরাইলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তুস্কের এই নেতা বলেন, সব বাধা সত্ত্বেও আমরা শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি।

ইসরাইল যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে। গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে।

গাজায় ইসরাইলি বর্বর হত্যাযজ্ঞে প্রাণহানি বেড়ে ৩৮ হাজারে দাঁড়িয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত  ৩৮ হাজার ১১ জনের প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে ইসরাইলের হামলায় গাজায় আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ১৩৯ জনের প্রাণ গেছে। এছাড়া হামাস যোদ্ধারা অনেক ইসরাইলিকে জিম্মি করে। তাদের অনেকে এখনো জিম্মি রয়েছেন।
অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। ইসরাইলির বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এরদোগান

আপডেট টাইম : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪