ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনে বন্যার আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১৩৫ বার

দক্ষিণ চীনে প্রবল বৃষ্টিপাতের পর ইয়াংজি নদীতে পানির উচ্চতা বেড়েছে। এর ফলে পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টানা বৃষ্টিপাতের ফলে চীনের দীর্ঘতম নদীর জিয়াংসু অংশে পানির স্তর বুধবারও বেড়েছে। পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ যাত্রীবাহী ফেরিসহ বিভিন্ন জাহাজকে নদীর জিয়াংসু বিভাগে প্রবেশ বা চলাচল নিষিদ্ধ করেছে।

চীনের পানিসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছিল, ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অংশে পানির স্তর সতর্কতা চিহ্ন অতিক্রম করেছে।

চলতি সপ্তাহের শুরুতে মধ্য চীনের হুনান প্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে পিংজিয়াং কাউন্টির মিলুও নদীর পানি ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে।

হুনানের স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে। শহরের বড় অংশ জলাবদ্ধ হয়ে পড়েছে। আটকে পড়া লোকদের নৌকায় করে উদ্ধার করা হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিচুয়ান, চংকিং, হুবেই, হেনান এবং শানডং-এর কিছু অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনে বন্যার আশঙ্কা

আপডেট টাইম : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪