ইরানের সদ্যঃপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হওয়া মানুষের ভিড়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের আজাদী স্কয়ার পরিণত হয়েছিল জনসমুদ্রে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রাইসিকে শেষ শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার সেখানে শোকার্ত মানুষের ঢল নামে। সেখানে রাইসির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ।
এর আগে স্থানীয় সময় গতকাল সকালে সেখানে প্রয়াত প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ নিহত ৯ জনের জানাজা অনুষ্ঠিত হয়।
Reporter Name 
























