ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১৬০টিরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ১৩৩ বার
 ইতালির দক্ষিণাঞ্চলে নেপলসের আশপাশের এলাকায় অনেকগুলো ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ও রাতে ১৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে শক্তিশালী ৪ দশমিক ৪ মাত্রার কম্পন পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে অনুভূত হয়।

ইতালির ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি বিষয়ক জাতীয় ইনস্টিটিউট (আইএনজিভি) বলছে, অঞ্চলটিতে ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।

নেপলসের মেয়র গায়েতানো মানফ্রেদি স্বীকার করেছেন, বাসিন্দারা ভয় পেয়ে থাকতে পারে। তবে কর্মকর্তারা পরিস্থিতি নজর রাখছে বলে জানান তিনি।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাবু টানানো হয়। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তাতেই কাটিয়েছে। কেউ কেউ আবার অন্য জায়গায় আত্মীয়দের কাছে চলে যান।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কমমাত্রার কয়েকদফা ভূমিকম্প হওয়ার কারণে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে।

একটি গণমাধ্যম নেপলসের এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলেছেন, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।

যদিও ভূমিকম্পে অবকাঠামোগত কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারপরও নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শন করার জন্য বন্ধ রাখা হয় এবং পোজুলিতে নারীদের একটি কারাগার পূর্বসতর্কতা হিসেবে খালি করা হয়।

তবে মেয়র মানফ্রেদি ভবিষ্যতে ‘আরও গুরুতর ভূমিকম্প হতে পারে’ বলে সতর্ক করেছেন।

তিনি বলেন, ‘আমি মানুষকে ভয় না করার জন্য বলতে পারি না। কারণ এটি স্বাভাবিক। তবে আমি নেপলবাসীদের বলতে পারি যে, আমরা (পরিস্থিতির দিকে) মননিবেশ করছি এবং নজরে রাখছি।’

সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৬০টিরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

আপডেট টাইম : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪