ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ১৭৭ বার

কুমিল্লার মুরাদনগরে বিয়ের ১০ মাসের মধ্যেই শিল্পী আক্তার নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মধ্যনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ঘাতক স্বামী মো. গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছেন।

নিহত শিল্পী আক্তার (২১) উপজেলার টনকি এলাকার রুক্কু মিয়ার মেয়ে।

নিহতের মা সুরাইয়া বেগম বলেন, গত ১০ মাস আগে পারিবারিকভাবে গিয়াস উদ্দিনের সঙ্গে আমার মেয়ে শিল্পীর বিয়ে হয়। সে চার মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে প্রায় সময়ই মারধর করত গিয়াস। এরই মাঝে আমি তাকে কয়েকবার টাকা দিয়েছি। সোমবার একইভাবে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাকে মারধর করা হয়। টাকা এনে দিতে অস্বীকার করায় আমার মেয়েকে গলা কেটে হত্যা করা হয়।
আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর ঘরের দরজা বন্ধ করে ওই গৃহবধূকে জবাই করে হত্যা করেন ঘাতক স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। ঘাতক স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪