ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

জামায়াতকে নিষিদ্ধ না করার কারণ নেই : মেনন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬
  • ৪৫৮ বার

জামায়াতকে নিষিদ্ধ না করার কোন কারণ নেই মন্তব্য করে বিমান ও পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন তাদের অর্থনৈতিক শক্তিকে নিষিদ্ধ না করারও কোন কারণ নেই।

আজ শনিবার ৬ আগস্ট জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত মার্কিন কর্তৃক জাপানের হিরোশিমা নাগাসাকিতে আনবিক বোমা হামলার ৭১ তম বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াত পরিচালিত সব প্রতিষ্ঠান নিষিদ্ধের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের প্রতিষ্ঠানগুলো বারবার বন্ধের কথা বলা হলেও সেগুলো এখনো চোখের সামনে চলছে।

বিএনপি জামায়াত সরকারের সময় সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদ শতশত এনজিও অনুমোদন দিয়েছে। যেগুলো ইসলামী নাম দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এসব এনজিও গুলোর কার্যক্রমে নজরদারির আহবান জানান মন্ত্রী।

শোলাকিয়ার হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিবেশ আন্দোলন, শ্রেণী বৈষম্যের আন্দোলন যত কিছুই করি না কেন জঙ্গিবাদ দমন করা না গেলে সব আন্দোলন ব্যর্থ হবে। জঙ্গিবাদ যত বাড়বে গণতান্ত্রিক পরিবেশ ততই কমে যাবে।

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন লাল্টুর সভাপতিত্বে আরো বক্তব্য ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ উল আলম লেলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

জামায়াতকে নিষিদ্ধ না করার কারণ নেই : মেনন

আপডেট টাইম : ১২:০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬