ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

গুম-খুনের জন্য শেখ হাসিনা নোবেল পেতে পারেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬
  • ২৯১ বার

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, গুম-খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পেতে পারেন। সরকার জঙ্গিবাদকে লালন-পালন করছে এবং তাদের মধ্যেই জঙ্গি আছে। জঙ্গিবাদের কথা বলে সরকার গুম-খুন, ব্যাংক লুট, নারী নির্যাতনসহ সব অপকর্মের কথা আড়াল করতে চায়। সরকারের ঘরে ভারত, আমেরিকা, রাশিয়া, চীনাপন্থী নেতারা আছেন। তাদের ঘরের মধ্যেই জঙ্গি আছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ আইয়্যামে জাহেলিয়াতের যুগে পরিণত হয়েছে। বর্তমান সরকারের শাসন আমলে ১ মাসে আগে গ্রেফতার হওয়া ব্যক্তি রিমান্ডে থাকাকালীন বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। কী এক আজব দেশে আমরা বসবাস করছি!
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে সাঁজা দেয়ার প্রতিবাদে এ সমাবেশটির আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন- সাবেক সাংসদ শাহ মোহাম্মাদ আবু জাফর, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, ছাত্রদল নেত্রী অন্তরা চৌধুরী প্রমুখ।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

গুম-খুনের জন্য শেখ হাসিনা নোবেল পেতে পারেন

আপডেট টাইম : ০৮:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬