ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পশ্চিমবঙ্গে বহু স্কুলে বোমা হামলার হুমকি, যা বলছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ১৪৯ বার

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল।’ ই-মেইলে এমন হুমকি দেওয়া হয়েছিল কলকাতাসহ একাধিক জেলার বহু স্কুলকে। এই হুমকিকে ঘিরে শোরগোল পড়ে গেছে। তবে, মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে কলকাতা পুলিশ এক বিবৃতিতে বলেছে, ওই ই-মেইল ভুয়া। তাই, স্কুল কর্তৃপক্ষের ভয়ের কোনো কারণ নেই।

সোমবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা যায়, ‘হ্যাপিহটডগ১০১’ নামে একটি ই-মেইল আইডি থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলকে হুমকি দেওয়া হয়েছে। মোট কতগুলো স্কুল এ হুমকি পেয়েছে, কোন কোন জেলার স্কুল এই তালিকায় রয়েছে, তা পুরোপুরি জানা যায়নি।

হুমকিসম্বলিত ই-মেইলে লেখা হয়, ‌‌‌‘এই বার্তা সবার জন্য। শ্রেণিকক্ষের বাইরে বোমা রাখা আছে। আগামীকাল সকালে যখন স্কুলে বাচ্চারা থাকবে, তখন বোমাগুলো ফাটবে। আমাদের লক্ষ্য-বেশি সংখ্যক মানুষকে রক্তস্রোতে ভাসিয়ে দেওয়া।’ এই বার্তায় বলা হয়, এই ঘটনার নেপথ্যে রয়েছে দুই সন্ত্রাসবাদী চিং এবং ডল।

কলকাতা পুলিশের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এ ধরনের ভুয়া ই-মেইল কে বা কারা পাঠাল, তা তদন্ত করে দেখা হচ্ছে। একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‌‘আগেও এ ধরনের ই-মেইল বেঙ্গালুরু এবং চেন্নাই শহরের স্কুলগুলোতেও পাঠানো হয়েছিল। আমরা বুঝতে পারছি, এই ধরনের বার্তা খুবই অস্বস্তিকর। কিন্তু, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে চিন্তা বা উদ্বেগের কোনো কারণ নেই। আমরা সকলকে অনুরোধ করছি, দয়া করে গুজব ছড়াবেন না কিংবা ভয় পাবেন না। যেকোনো প্রয়োজনে আমরা স্কুলগুলোর সঙ্গে আছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পশ্চিমবঙ্গে বহু স্কুলে বোমা হামলার হুমকি, যা বলছে পুলিশ

আপডেট টাইম : ১১:০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪