ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে অপি করিমের মতামত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ১৪১ বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাও।

এবার বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে নিজের অবস্থান জানালেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। একইসঙ্গে সাবেক বুয়েটিয়ান হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) অপি করিম তার ফেসবুকে লেখেন, ‘বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং অ্যালামনাই হিসেবে আমি বুয়েটের সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি।’

এ পোস্টের হ্যাশট্যাগে অপি করিম লেখেন, ‘নো স্টুডেন্ট পলিটিক্স ইন বুয়েট’।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। এরপর আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

এদিকে, গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আর আন্দোলনের অংশ হিসেবে তারা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন। অন্যদিকে, বুয়েটে ছাত্ররাজনীতি চালু করতে গত ৩১ মার্চ প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে অপি করিমের মতামত

আপডেট টাইম : ০৮:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪