ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অমুসলিম হয়েও রোজা রাখছেন নারী কোচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ২০৫ বার

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম নারী কোচ হয়ে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালেক্স হার্টলি আগেই ইতিহাস গড়েছেন। মুলতান সুলতানসের এই সহকারী স্পিন বোলিং কোচ এবার অনন্য এক দৃষ্টান্ত দেখালেন।

৩০ বছর বয়সী হার্টলি অমুসলিম হয়েও দলের অন্যদের সঙ্গে রোজা রাখছেন। বিবিসি ফাইভ লাইভ স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে হার্টলি জানালেন, ‘এখন রমজান চলছে আর ছেলেরাও রোজা রাখছে। আমি বুঝতে চেয়েছি রোজা রেখে খেলতে কেমন লাগে ওদের। তাই মনে হয়েছে এজন্য আদর্শ পথ নিজে রোজা রাখা। তাই ওদের সঙ্গে রোজা রাখছি আমিও।’

ইসলাম ধর্মে রোজা অবস্থায় সুবেহ সাদেক থেকে মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। আছে আরও কিছু বিধিনিষেধ। সবকিছু জানা নেই হার্টলির। তবে এত লম্বা সময় কিছু না খাওয়ার অভিজ্ঞতা নিয়ে জানালেন, ‘আমি মাত্রই কয়েকটা খেজুর আর সালাদ খেয়ে ইফতার করলাম। আমরা শুধু ভোর ৪টা পর্যন্তই খেতে পারি, এরপর আর কিছু খাওয়া যায় না পরদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত। এটা কঠিন, খুব কঠিন।’

তিনি আরও বলেন,‘আমি ভোর চারটায় ঘুমাই (সাহরি খেয়ে), ম্যাচ যেহেতু রাত ৯টায়-তাই দিনে ঘুমাই অনেকটা সময়।’

হার্টলি ইংল্যান্ডের হয়ে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ২৮ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। জিতেছেন ২০১৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মুলতান সুলতানস দলে হার্টলির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার ক্যাথরিন ডেলটনকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অমুসলিম হয়েও রোজা রাখছেন নারী কোচ

আপডেট টাইম : ১২:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪