ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সভাপতিসহ ৪ পদে বিএনপি, সম্পাদকসহ ১০ পদে আওয়ামী লীগের জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ২৪৫ বার

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) সম্পাদকসহ ১০টি পদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম (নীল প্যানেল) সভাপতিসহ চারটি পদে জয়ী হয়েছে।

সভাপতি পদে নীল প্যানেলের এএম মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবু সাঈদ সাগর দুই হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।

সম্পাদক পদে সাদা প্যানেলের শাহ মঞ্জুরুল হক তিন হাজার ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে নীল প্যানেলের মো. রুহুল কুদ্দুস (কাজল) এক হাজার ৭০২ ভোট পেয়েছেন।

দুই প্যানেলের বাইরে সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা (যুথী) পেয়েছেন ২৬৯ ভোট। শনিবার রাত দেড়টার দিকে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী আবুল খায়ের ফলাফল ঘোষণা করেন।

সাদা প্যানেল থেকে সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির জয়ী হয়েছেন।

সদস্য সাতটি পদের মধ্যে চারটি পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। তারা হলেন মো. বেলাল হোসেন, খালেদ মোশাররফ, মো. রায়হান রনি ও রাশেদুল হক খোকন। তিনটি পদ পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। তারা হলেন ফাতিমা আক্তার, মো. শফিকুল ইসলাম শফিক ও সৈয়দ ফজলে এলাহী।

ফলাফল ঘোষণার আগে সব পদের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে নির্বাচন পরিচালনা উপ-কমিটির কাছে চিঠি দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে অনেক নাটকীয়তার পর শনিবার বিকাল ৩টার পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোট গণনা ও ফল ঘোষণা উপলক্ষ্যে সুপ্রিমকোর্ট অঙ্গনে প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়। যে ভবনে ভোট গণনা করা হচ্ছে সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। দুই দিনে ৭ হাজার ৮৮৩ জন আইনজীবীর মধ্যে ৫৩১৯ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সভাপতিসহ ৪ পদে বিএনপি, সম্পাদকসহ ১০ পদে আওয়ামী লীগের জয়

আপডেট টাইম : ১০:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪