ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোজার আগেই অস্থির মাংসের বাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৬ বার

রোজার আগেই অস্থির মাংসের বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। খাসির মাংসের দর ঠেকেছে ১২শ’ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, রমজানের আগেই গরুর মাংসের দাম বাড়বে। সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজের ঝাঁঝ এখনও কমেনি।

শীত মৌসুমজুড়ে মুরগির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও রাজধানীর খুচরা বাজারগুলোতে বাড়ছে মুরগির মাংসের দাম।

খাসির মাংসের দামও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, গরুর মাংসের দামও বাড়বে। ডিম হালিতে ২ টাকা কমে হয়েছে ৪৬ টাকা।

ব্যবসায়ীরা জানান, ক্রেতা বলছেন দাম এতো বেশি কেন? আমরা কি করবো, হাটেই দাম বেশি।  রমজানে ৮শ’ টাকা হতে পারে গরুর মাংস। বয়লার ছিল ১৮০-১৯০ টাকা তা এখন ২২০ টাকা। কক ছিল ২৭০-২৮০, এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

এখনও কমেনি পেঁয়াজের ঝাঁঝ। প্রতি কেজির দর এখনও ১২০ টাকা। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

সবজি বিক্রেতারা জানান, পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেড়েছে। কেজি ১২০ টাকায় বিক্রিয় হচ্ছে।

বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। মুগ ও মুসুর ডালের দর অপরিবর্তিত থাকলেও লিটারে পাঁচ টাকা কমেছে ভোজ্যতেলের দাম।

মুদি দোকানীরা জানান, আজকের বাজারে লিটার প্রতি ৫ টাকা করে কমেছে। ডালের দাম আগেই বেড়েছে সেই দামেই এখনও বিক্রি হচ্ছে। সব চালে প্রতি কেজিতে ৭-৮ টাকা বেড়েছে।

রমজানের আগে এভাবে পণ্যের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

রোজার আগেই অস্থির মাংসের বাজার

আপডেট টাইম : ১১:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪