ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ঈষিকার গয়না ও অর্থ চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০১৬
  • ৩৭৭ বার

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশিকা খানের বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করে পালিয়েছে বাসার গৃহকর্মী। অলংকার চুরির আগে ওই গৃহকর্মী বাসার সবাইকে চায়ের সঙ্গে নেশাজাত দ্রব্য মিশিয়ে খাওয়ান বলে অভিযোগ করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।

নিজের ফেসবুকে ঈশিকা লিখেছেন, সোমবার বিকেলে চা খাওয়ার পর রাতে গভীর ঘুমে ছিলেন বাড়ির সবাই। মঙ্গলবার সকালে ঈশিকা কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঈশিকার ধারণা, সোমবার রাতেই অলংকারগুলো চুরি করেন গৃহকর্মী। পরে সুযোগ বুঝে পালিয়ে যান তিনি।

এদিকে, মঙ্গলবার বিকেলে বাসায় গৃহকর্মী না আসায় তাঁদের সন্দেহ হয়। এ সময় ঈশিকার মা স্বর্ণালংকার খুঁজতে গিয়ে দেখেন সব চুরি হয়ে গেছে। মঙ্গলবার রাতে বিষয়টি ফেসবুকের মাধ্যমে সবাইকে জানান ঈশিকা। একটি গণমাধ্যমকে ঈশিকা জানিয়েছেন, খোয়া যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ ৩৫ ভরি।

ফেসবুক স্ট্যাটাসে গৃহকর্মীদের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। গত ২৮ মার্চ লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কায়সার খানের সঙ্গে বিয়ে হয় ঈশিকার। পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ঈষিকার গয়না ও অর্থ চুরি

আপডেট টাইম : ০৯:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০১৬