ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে: এডিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১৬১ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের ডিসেম্বর সংস্করণে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এডিবি মনে করে, উৎপাদন কমে যাওয়ায় রপ্তানির ধীরগতি, বিদ্যুৎ-জ্বালানিসংকট এবং উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির গতি কমিয়ে দিচ্ছে। এসব কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাসও কম হবে হলে মনে করছে সংস্থাটি।

এর আগে সেপ্টেম্বর প্রকাশিত পূর্বাভাসে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে বলে জানিয়েছিল এডিবি। তবে নতুন পূর্বাভাসে জিডিপি কত হবে সে বিষয়ে বলা হয়নি।

প্রবৃদ্ধি কমার পাশাপাশি বাংলাদেশে আগামীতে মূল্যস্ফীতি বাড়ারও আভাস দিয়েছে এডিবি। সংস্থাটির দাবি, নানা ধরনের পদক্ষেপ নেওয়া সত্ত্বেও গত জুলাই-অক্টোবর সময়ে প্রতি মাসে মূল্যস্ফীতির হার প্রায় দুই অঙ্কের ঘরের কাছাকাছি ছিল।

সংকোচনমূলক মুদ্রানীতি, বাজারভিত্তিক মুদ্রানীতি প্রচলনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের পণ্যের দাম কম থাকলেও মূল্যস্ফীতি কমতে পারে বলে মনে করছে এডিবি। এ ছাড়া ফসলের ভালো ফলন হলেও বাংলাদেশে মূল্যস্ফীতি কমতে পারে বলেও মনে করে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা রয়েছে: এডিবি

আপডেট টাইম : ১২:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩