ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আমদানি করা হবে ৫৫ হাজার মেট্রিক টন টিএসপি সার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ২২৮ বার

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মরক্কো ও তিউনিসিয়া থেকে ৫৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ২৪১ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বিএডিসি মরক্কো থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে টিএসপি সার আমদানি করে। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্তগুলো অভিন্ন রেখে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লেখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে মরক্কো থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার (+১০%) মেট্রিক টন টিএসপি সার কেনা হবে। বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্যে প্রতি মেট্রিক টনের দাম ৪০১ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ১ কোটি ২০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

সভায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিশিয়া থেকে চতুর্থ লটে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অপর একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বিএডিসি তিউনিশিয়া থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে টিএসপি সার আমদানি করে। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্তসমূহ অভিন্ন রেখে দেশটির সঙ্গে চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লেখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে তিউনিশিয়া থেকে চতুর্থ লটে ২৫ হাজার (+১০%) মেট্রিক টন টিএসপি সার কেনা হবে। বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী, প্রতি মেট্রিক টন টিএসপি সার ৩৯৬ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ৯৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

আমদানি করা হবে ৫৫ হাজার মেট্রিক টন টিএসপি সার

আপডেট টাইম : ১২:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩