ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান ডিসি সারওয়ার চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী সংসদে কোরআনের আয়াত নিয়ে সরকারি ও বিরোধীদলের তুমুল বিতর্ক তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই

সাংবাদিকের সঙ্গে মেসির পরকীয়ার গুঞ্জনে যা বললেন সাবেক সতীর্থের স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১৬০ বার

আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বেশ সুখেই সংসার করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে সম্প্রতি গুঞ্জন ওঠে, এক আর্জেন্টাইন সাংবাদিকের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ইন্টার মায়ামি তারকার।

ব্রাজিলিয়ান সাময়িকী ‘দিরেতো দো মিওল’ দাবি করে, বৈবাহিক জীবনে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন মেসি এবং স্ত্রী রোকুজ্জোর সঙ্গে বিচ্ছেদের পথে আছেন। আজেন্টাইন সাংবাদিক সোফিয়া মার্তিনেসের সঙ্গে গভীর সম্পর্ক হয়ে যাওয়াতে নাকি রোকুজ্জোর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন মেসি। প্রতিবেদন প্রকাশ করে ডেইলি মেইলও।

তবে মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের এমন সংবাদ উড়িয়ে দিয়ে ওই গণমাধ্যম প্রতিবেদনের সমালোচনা করেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাসের স্ত্রী ড্যানিয়েলা সিমান। মেসির পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এই সিমান।

মেসির সম্পর্কের গুঞ্জন নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে সিমান লেখেন, ‘এটি কেমন প্রকাশনা (দিরেতো দো মিওলের রিপোর্ট) যার কোনো মানে নেই… এবং কোনো কিছুই সত্য নয়।’ খবর জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট গোল ডটকমের।

ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন মেসি ও রোকুজ্জো। বিগত ১৫ বছর ধরে সম্পর্কে আছেন তারা। ২০১৭ সালে মেসি রোকুজ্জোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্যজীবনে তিনটি পুত্র সন্তান রয়েছে তাদের। তারা হলো, থিয়াগো, মাতেও এবং সিরো।

সাংবাদিক সোফিয়া মার্তিনেস প্রথমে আলোচনায় আসেন গত বছরের কাতার বিশ্বকাপের সময়। ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে হারিয়ে দলকে ফাইনালে পৌঁছে নেওয়ার পর আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে নিয়ে আবেগঘন বক্তৃতা দেন সোফিয়া। আর্জেন্টিনার সমস্ত জনগণের পক্ষ থেকেও ধন্যবাদ দেন এই সাংবাদিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ

সাংবাদিকের সঙ্গে মেসির পরকীয়ার গুঞ্জনে যা বললেন সাবেক সতীর্থের স্ত্রী

আপডেট টাইম : ১১:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩