ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ের আসরে ঝগড়া, হবু স্ত্রীকে হত্যার পর বরের আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের আসরে কনেসহ চারজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন থাইল্যান্ডের এক প্যারা অ্যাথলেট ও সাবেক সেনা কর্মকর্তা তার। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

গত শনিবার চাতুরং সুকসুক (২৯) ও কাঞ্চনা পাচুনথুয়েকের (৪৪) বিয় হয়। আনুষ্ঠানিকতার সময় হঠাৎ আসর থেকে বের হয়ে চাতুরং বন্দুক নিয়ে ফিরে আসেন।

এরপর তার স্ত্রী, স্ত্রীর মা (৬২) ও বোনকে (৩৮) গুলি করেন। তাদের ছাড়া দুই অতিথিকেও গুলি করেন চাতুরং, যাদের একজন হাসপাতালে মারা গেছেন।

পুলিশ বলছে, চাতুরং ‘ঘটনার সময় বেশ নেশাগ্রস্ত ছিলেন’। কিন্তু তার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তিনি গত বছর বৈধ বন্দুক ও গোলাবারুদ কিনেছিলেন।

থাইল্যান্ডের গণমাধ্যম অতিথিদের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিয়ের অনুষ্ঠানেই এ দম্পতির ঝগড়া হয়। কনের সঙ্গে বয়সের ব্যবধান মেনে নিতে পারছিলেন না চাতুরং। তবে পুলিশ বলছে, বয়স নিয়ে ঝামেলার কথাটি এখনো অনুমান।

তারা অল্প সময়ের মধ্যেই রহস্য উদঘাটনের আশা করছে। থাই গণমাধ্যমের মতে, বিয়ের আগে চাতুরং ও কাঞ্চনা তিন বছর একসঙ্গে থেকেছেন।

চাতুরং গত বছর ইন্দোনেশিয়ায় আসিয়ান প্যারা গেমসে সাঁতারে রৌপ্য পদক জিতেছিলেন। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব অ্যাবিলিটিস্পোর্ট গেমসে প্রতিদ্বন্দ্বিতাকারী ক্রীড়াবিদদের তালিকায় তিনি রয়েছেন বলেও ধারণা করা হচ্ছিল। থাইল্যান্ডের সীমান্তে টহলরত আধাসামরিক বাহিনীতে দায়িত্ব পালনের সময় তিনি তার ডান পা হারিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ের আসরে ঝগড়া, হবু স্ত্রীকে হত্যার পর বরের আত্মহত্যা

আপডেট টাইম : ০৬:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩