ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সুনামগঞ্জ-২ আসন থেকে আইজিপির ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পেলেন আ.লীগের মনোনয়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ২৫৭ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সুনামগঞ্জ-২ আসনে তার নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা যায়, আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই আসনের সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুর পর আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী জয়া সেনগুপ্তা।

তবে এবার এ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেলেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।

এর আগে তিনি শাল্লা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় মনোনয়ন পেতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়েন আলোচিত এ রাজনীতিবিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সুনামগঞ্জ-২ আসন থেকে আইজিপির ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পেলেন আ.লীগের মনোনয়ন

আপডেট টাইম : ১২:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩