ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বুরহানকে প্রেমিকাই ধরিয়ে দিয়েছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০১৬
  • ৪৬৫ বার

কথিত বন্দুকযুদ্ধে হিজবুল কমান্ডার বুরহান মুজাফ্ফর ওয়ানি নিহতের প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে বিক্ষোভ আরও সহিংস হয়ে উঠেছে।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। গত তিনদিনের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে দুই শতাধিক মানুষ।

বুরহান পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড ছিলেন। এর আগে রাজ্য সরকার বুরহানের মাথার দাম ঘোষণা করেছিল ১০ লাখ রুপি।

হঠাৎ কীভাবে বুরহানের খোঁজ পেল পুলিশ। ভারতের একটি সংবাদমাধ্যমের দাবি, বুরহানের এক প্রেমিকাই নাকি পুলিশকে জানিয়েছিলেন সে কোথায় রয়েছে!

একটি সূত্র বলছে, কাশ্মীরের এই সুপুরষ জঙ্গির সঙ্গে বহু নারীর সম্পর্ক ছিল। আর সেই একাধিক নারীর সঙ্গে সম্পর্কই কাল হল বুরহানের।

জানা গেছে, বুরহানের এক প্রেমিকা তাকে অন্য একটি মেয়ের সঙ্গে মোবাইলে চ্যাট করতে দেখে ফেলেন। সেটা সহ্য হয়নি তার। প্রতিশোধ নিতেই তিনি পুলিশকে বুরহানের গোপন ডেরার সন্ধান দেন। সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে পুলিশ বুমডুরা গ্রাম ঘিরে ফেলে।

পুলিশের উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে বুরহান ও তার সঙ্গীরা। গুলির লড়াইয়ে বুরহানসহ তিন জঙ্গি নিহত হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বন্দুক হাতে বুরহানসহ বেশ কয়েকজন কাশ্মিরি যুবককে দেখা গিয়েছিল। বুরহান নিহতের ঘটনাকে সেনা ও জম্মু-কাশ্মির পুলিশের সাফল্য বলে দাবি করেছেন ভারতীয় সেনার এক মুখপাত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বুরহানকে প্রেমিকাই ধরিয়ে দিয়েছিল

আপডেট টাইম : ১১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০১৬