ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ফিলিস্তিনের মসজিদে ফের হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ১৪১ বার

Al-Aqsa

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি চিকিৎসকরা। মসজিদে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই মসজিদে হামাস ও ইসলামিক জিহাদের লোক ছিল। হামলায় তাদের বেশ কয়েকজন নিহত হয়েছে। তারা বলেন, মসজিদকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত হামাস ও ইসলামিক জিহাদ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজার মানুষ। অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা করছে ইসরায়েল। হাসপাতাল, স্কুল এবং আশ্রয়কেন্দ্রও হামলা থেকে রেহাই পাচ্ছে না।

অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১৪০০ জন নিহত হয়েছে। এছাড়া হামাস দুই শতাধিক মানুষকে ইসরায়েল থেকে জিম্মি করেছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।

এদিকে জ্বালানি ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী না থাকায় মারাত্মক সংকটের সৃষ্টি হয়েছে গাজাজুড়ে। মেডিকেল এইড ফর ফিলিস্তিন (এমএপি) জানিয়েছে, গাজার হাসপাতালের জ্বালানি সরবরাহ দ্রুত শেষ হয়ে যাওয়ায় প্রাণহানির শঙ্কায় রয়েছে শত শত শিশু।

ইসরায়েল শুরু থেকেই সাধারণ মানুষের ওপর হামলা করছে। জাতিসংঘের স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এমনকি জাতিসংঘের ত্রাণ সংস্থার গুদামেও বোমা ফেলেছে ইসরায়েল। এসব তথ্য জানিয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা, রেডক্রসসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিলিস্তিনের মসজিদে ফের হামলা

আপডেট টাইম : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩