ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দেশে ফিরে মুজিবের বায়োপিক নিয়ে যা বললেন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ১৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার (১৩ অক্টোবর) সিনেমাটি মুক্তি পায়।

এতে ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

তবে সিনেমাটির মুক্তি দিন কিংবা প্রিমিয়ারে অংশ নিতে পারেননি তিনি। কারণ, তিশা ছিলেন ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার অনুষ্ঠানে।

ইতোমধ্যেই গুণি এই অভিনেত্রী দেশে ফিরেছেন। আর ফিরেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন তার অনুভূতির কথা।

তিনি লেখেন, মাত্র দেশে আসলাম। ফোন অন করে সবার এতো এতো ম্যাসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে। আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে। সবাইকে দেখার আমন্ত্রণ। লাভ ইউ অল।

নুসরাত ইমরোজ তিশা ছাড়াও এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দেশে ফিরে মুজিবের বায়োপিক নিয়ে যা বললেন তিশা

আপডেট টাইম : ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩