ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি নতুন সেবা যুক্ত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ২৯২ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক বছর পর সেবা তালিকায় ৬টি নতুন সেবা যুক্ত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জানা যায়, আগত রোগীদেরকে বহি: বিভাগ, অন্ত: বিভাগ ও জরুরি বিভাগ এ তিন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।

বহি: বিভাগ ছুটির দিন ব্যতীত প্রতিদিনই সকাল হতে দুপুর পর্যন্ত খোলা থাকে। এই বিভাগে আগত রোগীদের ডাক্তার ফি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। জরুরি বিভাগ সর্বদাই খোলা রাখা হয়।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সর্বদাই মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করে থাকেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সেবা গুলো হলো, স্থায়ীভাবে ঠিকাদান কেন্দ্র প্রতিষ্ঠাকরণ, যা ২৭ বছর পর করা হয়েছে। ৯ বছর ইসিজি মেশিন চালুকরণ করা হয়। ইনালাইজার মেশিন চালুকরণ করা হয় ২০ বছর পর। ৬ বছর পর এলিটি কর্ণার চালু করা হয়। অক্সিজেন কমেন্টর মেশিন ১০টি চালু করা হয়েছে। যা রোগীর বেডের পাশ্বে রাখা হয়েছে।

গত মাসে (আগস্ট) সরকারি ভাবে রক্ত পরীক্ষা খাত থেকে ৬৮ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। যা বিগত দিনের সব রেকর্ড অতিক্রম করেছে।

চলতি বছের জুলাই মাসে ৭১ জন এবং আগস্ট ৮০ জন গর্ভবতীর স্বাভাবিক ডেলিভারি করা হয়। যা নেত্রকোণা জেলার মধ্যে মদন উপজেলা প্রথম স্থান অর্জণ করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান বলেন, স্থায়ীভাবে টিকাদান কেন্দ্র চালুকরণ, এলিটি কর্ণার চালুকরণ, ইসিজি মেশিন চালুকরণ, ইনালাইজার মেশিন চালুকরণ, বিভিন্ন রোগের পরীক্ষা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে করা হয়।

তিনি আরো বলেন, আমি যোগদানের পর প্রথমেই পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিতর করি। সাধারণ রোগীরা যাতে তাদের সেবাগুলো পায় সে জন্য চেষ্টা করে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি নতুন সেবা যুক্ত হয়েছে

আপডেট টাইম : ০১:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩