ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নিরাপত্তা ইস্যুতে কথা বলতে রাশিয়া যাচ্ছেন শীর্ষ চীনা দূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন চীনে শীর্ষ কূটনীতিক ওয়াং ই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র বেইজিং রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে চীন। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াং ই’র এই সফরের পর চীন সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি রাশিয়া সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সফরে পুতিনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলাপ করেন তিনি। দুই নেতার এই বৈঠক নিয়ে কড়া হুঁশিয়ারি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সময় মার্কিন প্রতিপক্ষ চীনের শীর্ষ কর্মকর্তার রাশিয়া সফর নতুন করে পশ্চিমা বিশ্বের মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারে।

চলতি মাসের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দেখা হবে বলে তিনি আশা করছেন। তবে কখন তারা সাক্ষাৎ করবেন সে বিষয়ে কিছু জানাননি।

২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে কোনো দেশে সফর করেননি পুতিন। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে বেলারুশ ও কিরগিস্তান সফর করেছিলেন পুতিন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ায় চারদিন অবস্থান করবেন ওয়াং ই। রুশ বার্তা সংস্থা তাস জানায়, সফরে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। ন্যাটো বাহিনীর বর্ধিতকরণ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবকাঠামো নিয়েও আলোপ করবেন তারা।একইসঙ্গে জাতিসংঘের মতো আন্তর্জাতিক জোটগুলোতে পারষ্পরিক সমন্বয় বাড়াবে দুই দেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিরাপত্তা ইস্যুতে কথা বলতে রাশিয়া যাচ্ছেন শীর্ষ চীনা দূত

আপডেট টাইম : ০৬:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩