ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ছোট পরিসরেই সমাহিত হলেন প্রিগোজিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পরিসরেই সমাহিত হয়েছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রয়াত প্রধান ইভজেনি প্রিগোজিন। তাকে সেন্ট পিটার্সবার্গে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হয়েছে। তার প্রেস সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিগোজিনকে তার নিজ শহরে খুবই ছোট পরিসরে সমাহিত করা হয়েছে। যারা তাকে শেষ বিদায় জানাতে চান তাদেরকে নগরীর পোরোখভসকোই কবরস্থানে যেতে বলা হয়েছে।

গত ২৩ আগস্ট মস্কোর কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়। ওই বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন প্রিগোজিন এবং তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উৎকিন।

প্রিগোজিনের শেষকৃত্যে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য ক্রেমলিনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, প্রিগোজিনের শেষকৃত্যে থাকার কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট পুতিনের।

প্রথমদিকে প্রিগোজিনের মৃত্যু নিয়ে বেশ ধোঁয়াশা থাকলেও ক্রেমলিনের পক্ষ থেকে পরবর্তীতে নিশ্চিত করা হয় যে, তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত রোববার (২৭ আগস্ট) রুশ তদন্তকারী দল জেনেটিক পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছে। প্রিগোজিনকে বহনকারী প্লেনে ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল প্রিগোজিনসহ শীর্ষস্থানীয় কয়েকজন লেফটেন্যান্ট বিধ্বস্ত প্লেনে ছিলেন। প্রিগোজিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট পুতিন তার এক বক্তব্যে বলেন, প্রিগোজিনকে দীর্ঘদিন ধরে আমি চিনি, সেই ১৯৯০ সাল থেকে।

ওয়াগনার প্রধান সম্পর্কে পুতিন বলেন, তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন এবং জীবনে গুরুতর ভুল করেছিলেন। কিন্তু তিনি সঠিক ফলাফল অর্জন করেছিলেন। প্রিগোজিন একজন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

পুতিন বলেন, প্রিগোজিন শুধু দেশেই কাজ করেননি, বিদেশের মাটিতেও তার অবদান রয়েছে, বিশেষ করে আফ্রিকায়। এদিকে ওয়াগনার প্রেস সার্ভিস মঙ্গলবার (২৯ আগস্ট) টেলিগ্রামে এক পোস্টে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে প্রিগোজিনকে সমাহিত করার বিষয়টি নিশ্চিত করে। তবে সেখানে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছোট পরিসরেই সমাহিত হলেন প্রিগোজিন

আপডেট টাইম : ১০:৪৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩