ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নভেম্বরের ১৬ দিনে ১২৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৩৫ বার

প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত আছে চলতি নভেম্বর মাসেও। এ মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ডলারেরও বেশি। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসেও প্রবাসী আয় ২৪০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুলাইতে রেমিট্যান্স ব্যাপকহারে কমে যায়। ওই সময় কয়েক দিন ব্যাংক বন্ধ ছিল। আবার শেখ হাসিনা সরকারকে অসহযোগিতার জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে ব্যাপক ক্যাম্পেইন হয়। সব মিলিয়ে ওই মাসে রেমিট্যান্স আসে ১৯১ কোটি ডলার, যা ছিল গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয় প্রায় ৩০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। সেপ্টেম্বরে তা আরও বেড়ে হয় ২৪০ কোটি ডলার, যা একক মাস হিসেবে এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ। আর অক্টোবর মাসে রেমিট্যান্স আসে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই মাসের চেয়ে প্রায় সাড়ে ২১ শতাংশ। গত অর্থবছরের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ১৪ লাখ ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে জুলাই মাসে দেশে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স আসে। আর গত অর্থবছরের শেষ মাস জুনে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ কোটি ৮৬ লাখ ডলারের রেমিট্যান্স আসে। মূলত গত মে মাসে ডলারের দাম একলাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করায় তখন রেমিট্যান্সে গতি এসেছিল।

প্রতিবেদনে দেখা যায়, চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১২৫ কোটি ৫১ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৫ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নভেম্বরের ১৬ দিনে ১২৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

আপডেট টাইম : ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪