ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৩২০ জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসি কার্যকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ১৬৪ বার
হাওর বার্তা ডেস্কঃ ইরাকে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৬ সালে দেশটির রাজধানী বাগদাদে এক গাড়ি বোমা হামলায় ৩২০ জনের বেশি লোক নিহত ও শতাধিক আহত হয়েছিল। এ হামলায় জড়িত থাকার দায়ে তাদের ফাঁসি কার্যকর হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ৩ জুলাই এ হামলার ঘটনা ঘটে। সেইসময় বাগদাদের মানুষ পবিত্র রমজান মাসে আসন্ন ঈদের প্রস্তুতি নিচ্ছিল।

এই হামলার দায় স্বীকার করেছিল আইএস। দেশটিতে আইএসকে পরাজিত করলেও এখনো সক্রিয় আছে এ সন্ত্রাসী গোষ্ঠী।

দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির কার্যালয় জানিয়েছে, গত রোববার বা সোমবার অভিযুক্তদের ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ইরাকি সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, এই হামলার মূল হোতা আটক গাজওয়ান আল-যাওবিও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজনের মধ্যে ছিলেন।

২০১৬ সালের ৩ জুলাই দেশটির কারাদায় লোকে লোকারণ্য শপিং সেন্টারে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল। দেশটির রাজধানীতে এটি ছিল শিয়া মুসলিম অধ্যুষিত এলাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩২০ জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসি কার্যকর

আপডেট টাইম : ০৪:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩