ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কুখ্যাত’ কারাগার থেকে ছাড়া পাচ্ছেন ইমরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ১৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তিন বছরের কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। আজ মঙ্গলবার দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ইমরানের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের বিষয়ে বহুল প্রত্যাশিত এ রায় ঘোষণা করেছেন।

আমের ফারুক বলেছেন, রায়ের কপি শিগরিরই পাওয়া যাবে, আমরা এখন বলছি যে ইমরানের আবেদন অনুমোদিত হয়েছে। এই রায়কে ইমরান খানের আইনী দলের জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছে।

পিটিআই চেয়ারম্যানের আইন বিষয়ক সহযোগী নাঈম হায়দার পাঞ্জোথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, প্রধান বিচারপতি আমাদের অনুরোধ গ্রহণ করেছেন ও সাজা স্থগিত করেছেন। শিগগিরই তারা এ রায়ের বিস্তারিত তারা প্রকাশ করবে।

গত ৫ আগস্ট পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেইদিন এ রায়ের কিছুক্ষণ পরেই ইমরানকে লাহোরে জামান পার্ক বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন সন্ধ্যাতেই দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে ইমরান খানকে পাঠানো হয়।

ইমরান খানই দেশটির প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী যাকে ‘কুখ্যাত’ এ কারাগারে রাখা হয়েছে। এদিকে আজ রায়ের পর এ রিপোর্ট লেখা পর্যন্ত ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান অ্যাটক কারাগার থেকে কবে ছাড়া পাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। আর ছাড়া পেলেও কবে সেটা- তা নিয়ে কিছু বলা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কুখ্যাত’ কারাগার থেকে ছাড়া পাচ্ছেন ইমরান

আপডেট টাইম : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩