ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। সোমবার (২৮ আগস্ট) স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক।

সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়ন, জেন্ডার বেইজড বাজেট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, কেউ পিছিয়ে থাকবে না, বরং সবাইকে সঙ্গে নিয়ে টেকসই উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ ইউএনডিপি ও ইউএনএফপিএর সঙ্গে সমন্বয়ে প্রান্তিক পর্যায়ে আলোচনা সভা এবং বিভিন্ন সেমিনার আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বাস্তবমুখী পদক্ষেপে বাংলাদেশের দারিদ্র্যের হার ১৮ শতাংশে নেমে এসেছে। করোনা পরবর্তী সময়ে মেয়েদের বাল্যবিবাহ এবং ঝরে পড়া শিশুদের সংখ্যা হ্রাস বিষয়ে গবেষণা করা প্রয়োজন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করতে পলিসি ডায়ালগ, সেমিনার এবং গোলটেবিল বৈঠক করতে হবে।

জেন্ডার বেইজড বাজেটকে নারী উন্নয়নে খুবই কার্যকর উল্লেখ করে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।

এসময় ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস ক্রিস্টিন ব্লোখুস ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩