ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রশংসাপত্র পেয়েছেন সাত সেনা সদস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • ১৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন ও দুঃসাহসিক কাজের স্বীকৃতিস্বরূপ সাতজন সেনা সদস্যকে প্রশংসাপত্র দিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি এসব সেনা সদস্যদের ইনসিগনিয়া পরিয়ে দেন তিনি। এ ছাড়া সেনা সদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পুরস্কারপ্রাপ্ত ১৪ জন সেনা সদস্যকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

আজ রোববার ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।

এতে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনা সদস্যদের দৃঢ় মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও কর্তব্যের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান। তিনি বলেন, তাদের এই স্পৃহা দেশের সবার জন্য পাথেয়। এ সময় সেনাবাহিনীর সব সদস্যদের এ ধরনের অনুকরণীয় কাজের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে সেনা সদর এবং ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও অন্যান্য সৈনিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রশংসাপত্র পেয়েছেন সাত সেনা সদস্য

আপডেট টাইম : ১২:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩