ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ভারতে এবার চলন্ত ট্রেনে আগুন, নিহত অন্তত আট জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • ১৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আগুনে বিধ্বংস ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভরতি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছিল রান্না-বান্না। তীর্থযাত্রীরা সেটি করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

রেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অনেকেই ওই আগুন লাগা কামরা থেকে বার হতে পারলেও প্রবীণরা পারেননি।

গত জুন মাসে ভারতের ওড়িশার করমন্ডলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। তিনটি ট্রেনের সংঘর্ষে সৃষ্টি হয় হৃদয়বিদারক এক দৃশ্যের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে এবার চলন্ত ট্রেনে আগুন, নিহত অন্তত আট জন

আপডেট টাইম : ১২:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩