ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

টানা বৃষ্টিতে লন্ডভন্ড হিমাচল, নিমেষের মধ্যে মাটিতে মিশল একাধিক বাড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ১৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অবিরাম বৃষ্টি এবং ভূমিধসে লন্ডভন্ড ভারতের হিমাচল প্রদেশ। কুলুতে ভূমিধসের জেরে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ধসে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ার বেশ কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। আরও উদ্বেগ বাড়িয়েছে আবহাওয়া বিভাগের পূর্বাভাস। আগামী কয়েকদিন হিমাচলে ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে কুলুর বেশ কয়েকটি স্থানে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একাধিক বাড়ি।

জনবহুল এলাকায় ধসে বাড়ি ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে বলে খবর। ভেঙে পড়ার সময় আতঙ্কে বহু মানুষের চিৎকার শোনা গেছে পোস্ট হওয়া ভিডিওগুলোতে। প্রশাসন সূত্রে জানা গেছে, ভেঙে পড়া বাড়িগুলিতে বেশ কয়েকদিন আগে ফাটল দেখা দিয়েছিল। বিপদের আশঙ্কা করে বাড়িগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এরফলে ভয়াবহ মৃত্যু ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে প্রশাসনের দাবি।

এদিকে, বুধবার হড়পা বানের জেরে ধস নামে কুলু-মান্ডি সড়কে। বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। সড়কে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। ভারী বৃষ্টির জেরে ধস নামায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২১ নম্বর জাতীয় সড়কও। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৭০০-র বেশি সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে প্রশাসন। বহু রাস্তায় দেখা দিয়েছে ফাটল। হড়পা বানের জেরে অনেক সেতু ভেসে গেছে। রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।

হিমাচলে ভূমি ধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে এনডিআরএফ। তাদের সঙ্গে যৌথভাবে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। এদিকে, এখনই হিমাচল প্রদেশ ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শিমলা সহ বেশ কয়েকটি এলাকায় আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। সেই সঙ্গে বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতাও।

হিমাচল প্রদেশ সরকার জানিয়েছে, বর্ষার মরসুম শুরু হওয়া থেকে এখন পর্যন্ত মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জনের বেশি। চলতি অগস্ট মাসেই ১১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধস ও অন্যান্য কারণে প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সুখবিন্দর সিং সুখু সরকার।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টানা বৃষ্টিতে লন্ডভন্ড হিমাচল, নিমেষের মধ্যে মাটিতে মিশল একাধিক বাড়ি

আপডেট টাইম : ০৭:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩