ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রিগোজিনকে নিয়ে চেচেন নেতা রমজানের আবেগঘন বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ১৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্লেন দুর্ঘটনায় নিহত ভাড়াটে সামরিক সংস্থা ওয়াগনারপ্রধান ইয়েভগিনি প্রিগোজিনকে নিয়ে দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।

প্রিগোজিন ও কাদিরভ এক সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই কাছের লোক ছিলেন; কিন্তু গত জুনে বিদ্রোহ করলে পুতিনের আস্থা হারান প্রিগোজিন। এর দুই মাস পর প্লেন দুর্ঘটনায় জীবনের সমাপ্তি ঘটেছে তার।

প্রিগোজিনকে বন্ধু হিসেবে আখ্যা দিয়ে ম্যাজেসিং অ্যাপ টেলিগ্রামে কাদিরভ শুক্রবার লিখেছেন- আমরা দীর্ঘ সময় ধরে বন্ধু ছিলাম। প্রায়ই একসঙ্গে সবচেয়ে কঠিন ইস্যুগুলোর সমাধান করেছি। প্রতিক্রিয়াশীলতার দিক দিয়ে প্রিগোজিন অন্যদের চেয়ে আলাদা ছিলেন। তার বিশেষ যোগাযোগ দক্ষতা ও অধ্যাবসায় ছিল।

কাদিরভ টেলিগ্রামে আরও লিখেছেন- তিনি সবসময় সাহায্যের জন্য প্রস্তুত ছিলেন এবং সত্যিকার অর্থে মনের অন্তস্থল থেকে সাহায্য করেছেন। তবে কাদিরভ আরও জানিয়েছেন, প্রিগোজিন জাতীয় পর্যায়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কিন্তু পরবর্তীতে দেশ কী হচ্ছিল, সেটির পুরো চিত্রটি দেখতে পাননি বা দেখতে চাননি।

কাদিরভ আরও জানিয়েছেন, প্রিগোজিনের কিছু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছিল, যেগুলো থেকে তাকে আপাতত নিবৃত থাকতে বলেছিলেন তিনি। জাতীয় গুরুত্বের স্বার্থে আমি তাকে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে বলেছিলাম। সবকিছু পরবর্তীতে করা যেত কিন্তু তিনি এ রকমই ছিলেন।

তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রিগোজিন যে অবদান রেখেছেন সেটির প্রশংসা করেছেন কাদিরভ।

তিনি বলেছেন, কোনো সন্দেহ নেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে তিনি অনেক অবদান রেখেছেন এবং তার এ কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তার মৃত্যু পুরো দেশের জন্য বড় ক্ষতি।

এদিকে ইউক্রেনে রমজান কাদিরভের চেচেন বাহিনী ও প্রিগোজিনের ওয়াগনার গ্রুপ একসঙ্গে লড়াই করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রিগোজিনকে নিয়ে চেচেন নেতা রমজানের আবেগঘন বার্তা

আপডেট টাইম : ০৬:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩