ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ১৬৪ বার

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। শনিবার (১৯ আগস্ট) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ শুল্ক বলবৎ থাকবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই একটি সরকারি বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে জানায়, আগামী সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বাড়তে পারে এমন খবর প্রকাশের পর রপ্তানিতে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার। অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দামের লাগাম টানতে কেন্দ্র সরকার পেঁয়াজ রপ্তানির ওপর এ শুল্ক আরোপ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, লাগামহীন মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দীর্ঘ ২ মাস ২০ দিন বন্ধ থাকার পর গত ৫ জুন স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি শুরু হয়। সবশেষ গত ১৫ মার্চ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল। তবে, এতে দেশে পেঁয়াজের দামে খুব একটা প্রভাব পড়েনি। এখন ভারত রপ্তানি শুল্ক বাড়ানোর ফলে বাংলাদেশে পেঁয়াজের বাজার আবার অস্থিতিশীল হওয়ার শঙ্কা তৈরি হলো।

দেশের কৃষি মন্ত্রণায়ের তথ্যমতে, বছরে পেঁয়াজের চাহিদা ৩৫ থেকে ৩৬ লাখ টন। উৎপাদন হয় ৩০ থেকে ৩২ লাখ টন। গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে ২ লাখ ৭৯ হাজার টন। তবে, গরম আর সংরক্ষণের অভাবে উৎপাদিত পেঁয়াজের ২০ শতাংশ নষ্ট হয়েছে। তাই চাহিদা মেটাতে বছরজুড়ে আমদানির ওপর নির্ভর করতে হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

আপডেট টাইম : ১০:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩