ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুর্নীতি মামলায় ইমরান খানের তিন বছরের কারাদণ্ড, লাহোর থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ১৮৮ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত। আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

শনিবার ডন জানায়, কারাদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। এরপর লাহোরের জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তোশাখানা থেকে উপহার নেয়ার বিষয়টি গোপন রাখার জন্য আদালত ইমরানকে আরও ১ লক্ষ রুপি জরিমানা আরোপ করেন। এসময় আদালতে সাবেক এ প্রধানমন্ত্রী অনুপস্থিত ছিলেন। সেইসাথে তার কোনো আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার রায় দেন। রায়ে বিচারক বলেন, ‘ইমরান খান ইচ্ছাকৃতভাবে ইসিপিতে (তোশাখানা উপহারের) জাল বিবরণ জমা দিয়েছেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ‘ নির্বাচনী আইনের ১৭৪ ধারায় পিটিআই প্রধানকে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হলো।

এডিএসজে দিলাওয়ার আরও নির্দেশ দেন, আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠাতে হবে।

শুনানি শুরু হয় সকাল ৮টা ৩০ মিনিটের সময়ে। এসময় ইমরানের আইনজীবীদের অনুপস্থিতিতে বিচারক বারবার বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি অবশ্য আসামিপক্ষের আইনজীবীকে আদালতে হাজির হওয়ার একাধিক সুযোগ দেন। অবশেষে দুপুর সাড়ে ১২টায় এএসডিজে দিলাওয়ার রায় ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুর্নীতি মামলায় ইমরান খানের তিন বছরের কারাদণ্ড, লাহোর থেকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩