ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের ২৬জন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • ২৩১ বার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা বুয়েটের ২৬জন শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮জন শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকালে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধন এর উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

তাহিরপুর থানা পুলিশ জানায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকা ঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ২৬ শিক্ষার্থী ও তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরোও ৮ জন শিক্ষার্থী সহ ৩৪ জনের একটি টিম টাঙ্গুয়ার হাওরের ঘুরতে যান।

টাঙ্গুয়ার হাওরে ঘুরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে জনসাধারণের জানমালের ক্ষতি সাধন এর উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটি বৈঠক চলে।

পরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাহিরপুরের নতুন বাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্প্রিটবোট পর্যটকবাহী নৌকাটি থামিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে দীর্ঘ ২৪ ঘন্টা জিজ্ঞেসাবাদ করে (৩১ জুলাই) সোমবার বিকালে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) বিভিন্ন ধারায় তাহিরপুর থানার এস আই রাশেদুল কবীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের ২৬জন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩