ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ১৫৮ বার

তিনদিনের সফরে আগামী ২৯ জুলাই কক্সবাজারে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি কক্সবাজার ও বান্দরবান জেলা সফর করবেন। এসময় তার পরিবারের সদস্যরাও সফর সঙ্গী হিসেবে থাকবেন।

এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এ ছাড়া রাষ্ট্রপতিকে বরণে চলছে নানান প্রস্তুতি। সফরে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে। সফরে তারা রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩