ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় মৎস্য সপ্তাহ-’২৩ শুরু হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ২০০ বার

দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এবং দেশের সব জেলা উপজেলায় স্থানীয়ভাবে কর্মসূচি পালন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন সোমবার (২৪ জুলাই) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য সড়ক র‌্যালি অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

সপ্তাহের দ্বিতীয় দিনে আগামী মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্ষেত্রে ২১ ব্যক্তি ও  প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পদক, ২০২৩’ প্রদান করা হবে। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠান শেষে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। এদিন সংবাদপত্রে দেশের মৎস্য খাতের সাফল্য ও অর্জন নিয়ে নিবন্ধ প্রকাশ করা হবে।
তৃতীয় দিনে আগামী ২৬ জুলাই বিকাল ৪ টায় রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হবে।

চতুর্থ দিন ২৭ জুলাই সকালে ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৫টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, ইলেকট্রনিক মিডিয়ায় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান প্রচার, স্কুল-কলেজ ও জনবহুল স্থানে আলোচনা অনুষ্ঠানের আয়োজন, মৎস্য খাতের সাফল্য নিয়ে ভিডিও প্রদর্শন এবং ঢাকাসহ সকল বিভাগীয় শহরের দর্শনীয় স্থানে মৎস্য খাতে বর্তমান সরকারের অবদান ও অর্জন নিয়ে স্ক্রল ও টিভিসি প্রচার করা হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশের সকল জেলা-উপজেলায় সপ্তাহব্যাপী মতবিনিময় সভা ও সেমিনার আয়োজন, র‌্যালি, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষিদের জন্য বিশেষ পরামর্শ সেবা প্রদান ও  প্রশিক্ষণ আয়োজন, দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে মাছ চাষে সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কৃত করাসহ নানা কর্মসূচি পালন করা হবে। মৎস্য সপ্তাহ শেষ হবে আগামী ৩০ জুলাই ।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

জাতীয় মৎস্য সপ্তাহ-’২৩ শুরু হচ্ছে

আপডেট টাইম : ১১:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩