ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নারীকণ্ঠে আর্তচিৎকার করছে তিন গাড়ি পুলিশ এসে দেখলো টিয়াপাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ১৩৯ বার

পাশের বাসা থেকে নারীকণ্ঠে আর্তচিৎকার শুনতে পান এক ব্যক্তি। চিৎকার শুনে মনে হচ্ছিল কেউ যেন সাহায্যের জন্য আবেদন করছেন। হয়ত নারীটি কোনো বিপদে পড়েছেন এমন আন্দাজ করে পুলিশে কল দেন সেই ব্যক্তি। কল পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে পুলিশ।

পরে যে বাসাটি থেকে নারীকণ্ঠে চিৎকার ভেসে আসছিল সেখানে গিয়ে রীতিমতো সবার চক্ষু চড়কগাছ!

সেসময় সবাই দেখতে পান নারী কণ্ঠে চিৎকার করছে একটি টিয়া পাখি। দূর থেকে যা নারীর কণ্ঠে আর্তনাদ বলে মনে হচ্ছিল।

মঙ্গলবার (১১ জুলাই) এমন ঘটনা ঘটেছে ইংল্যান্ডের ক্যানভে আইল্যান্ডে। জানা গেছে, নারীকণ্ঠে চিৎকার শুনে সাহায্যের জন্য পুলিশকে ফোন দিয়েছিলেন ওই ব্যক্তি। তার কল পেয়ে তিনটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসে এসেক্স পুলিশ। এরপর তাকে নিয়েই সেই বাড়িটিতে প্রবেশ করেন পুলিশ সদস্যরা। সেখানে পৌঁছে তারা যা দেখলেন, তাতে হতবাক সবাই।

আসলে ক্যানভে আইল্যান্ডের বাসিন্দা স্টিভের পাখির নেশা। অনেক সময়ই আহত পাখিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এসে সুস্থ করে তোলেন। তারপর ছেড়ে দেন। এভাবে স্টিভের বাড়িতে একাধিক পাখি রয়ে গেছে। তার মধ্যেই একটি টিয়াপাখি একটু বেশি ডাকাডাকি করে। পাখিটি নারীদের গলা নকল করে প্রায় প্রতি দিন সকালে চিৎকার করে। গত মঙ্গলবার সকালেও তেমনটিই ঘটে। কিন্তু সেই আওয়াজে বিভ্রান্ত হয়ে পড়েন স্টিভের এক প্রতিবেশী।

এ ব্যাপারে বিবিসিকে স্টিভ বলেন, সাত সকালে বাড়িতে এত পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, কী করে ফেললাম আমি যে এত পুলিশ বাড়িতে চলে এল! কিন্তু দরজা খুলতেই পুলিশ কর্মকর্তা আমাকে আশ্বস্ত করে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনার পাখির ডাককে নারীর আর্তনাদ ভেবে ভয় পেয়ে আমাদের ফোন করেছিলেন এক ব্যক্তি। তাই আমরা সরেজমিনে দেখতে এসেছি, ঘটনাটি কী।

স্টিভ জানিয়েছেন, তার হেফাজতে থাকা পাখিগুলো সাধারণত সকালের দিকে একটু বেশি ডাকাডাকি করে। নির্দিষ্ট টিয়া পাখিটিও তেমনই করেছিল।

স্টিভ বলেন, আসলে এখানে কারও দোষ নেই। পাখির ডাককে নারীর চিৎকার ভেবে প্রতিবেশী পুলিশে জানিয়েছিলেন। সেই খবর পেয়ে পুলিশ আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীকণ্ঠে আর্তচিৎকার করছে তিন গাড়ি পুলিশ এসে দেখলো টিয়াপাখি

আপডেট টাইম : ০১:০০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩