ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাংবাদিকের জুতা এগিয়ে দিয়ে আলোচনায় আলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ১৩১ বার

বলিউড তারকা আলিয়া ভাটের আচরণে বরাবরই সন্তুষ্ট নেটিজেনরা। এবার এই তারকার ব্যবহারে অবাক না হয়ে পারলেন না তারা।

সম্প্রতি একটি রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন আলিয়া ভাট। সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং বোন শাহিন। তিনজনে বাইরে বের হতেই পাপারাৎজিদের তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। ছবি তোলার তাড়াহুড়োয় জুতা হারিয়ে ফেলেন এক আলোকচিত্রী।

বিষয়টি খেয়াল করেন আলিয়া। গাড়িতে ওঠার সময় রাস্তায় পড়ে থাকা রবারের স্যান্ডেলে নজর পড়ে তার। এরপর যা করলেন তাতে অবাক সবাই। নিজে স্যান্ডেলটি তুলে আলোকচিত্রীকে ফিরিয়ে দেন নায়িকা।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। সেখানে আলিয়ার এমন ব্যবহারে ধন্য ধন্য করছেন সবাই। কেউ কেউ লিখেছেন, ‘এত বড় অভিনেত্রী হয়েও আলিয়া সত্যিই মাটির মানুষ।’

গত মাসে প্রকাশ পেয়েছেন আলিয়া অভিনীত ‘হার্ট অব স্টোন’ ছবির ট্রেলার। সিনেমাটির মাধ্যমে হলিউডে নাম লেখাচ্ছেন তিনি। ছবিতে আলিয়ার চরিত্রের নাম কেয়া ধাওয়ান। একজন দক্ষ হ্যাকারের ভূমিকায় দেখা যাবে তাকে। পর্দায় গ্যাল ও আলিয়ার চরিত্রে দ্বৈরথ চাক্ষুষ করার সুযোগ পাবেন দর্শক। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাংবাদিকের জুতা এগিয়ে দিয়ে আলোচনায় আলিয়া

আপডেট টাইম : ১২:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩