ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

‘স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে’ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ১৪৮ বার

সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এফবিসিসিআই’র ‘স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে’ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার বিকালে এই সম্মেলন হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। মতিঝিলে এফবিসিসিআই ভবনে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সম্মেলনে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যার কথাগুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। জসিম উদ্দিন বলেন, কছুদিন আগে সারা বিশ্বের বিনিয়োগকারীদের নিয়ে বিজনেস সামিট হয়। সেখানে প্লেনারি সেশনগুলোতে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ওই আলোচনার উপর ভিত্তি করে আমরা একটি বই ছাপিয়েছি, যেটি অনুষ্ঠানের সব ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনভুক্ত ব্যবসায়ীরা এই সম্মেলনে আমন্ত্রিত থাকবেন। পাশাপাশি বড় বড় কোম্পানির সিইও ও প্রখ্যাত ব্যবসায়ীরাও আমন্ত্রিত থাকবেন। গত দুটি জাতীয় নির্বাচনের আগে ব্যবসায়ী সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। এবারে সম্মেলন থেকে এমন কোনো ঘোষণা আসবে কিনা, জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি বলেন, সম্মেলনে অনেকেই বক্তব্য রাখবেন। সেখানে কেউ নিজস্ব বক্তৃতায় এ ধরনের সমর্থন জানালে জানাতে পারে। তবে আমাদের সম্মেলন কী নিয়ে, সেটা আমরা ইতোমধ্যেই স্পষ্ট করেছি। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

‘স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে’ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩