ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

ভারতে টমেটোর দাম বেড়েছে ৪৪৫ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১৮৬ বার

ভারতে গত এক মাসে টমেটোর দাম বেড়েছে ৪৪৫ শতাংশ। যা দেশটির পেট্রোলের মূল্যকেও ছাড়িয়ে গেছে। শুক্রবার (৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নয়াদিল্লির বিভিন্ন বাজার ও ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ রুপিতে, অন্যদিকে একই দিন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬ রুপিতে।

দেশটির কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাস ভারতের বিভিন্ন রাজ্যে প্রতি কেজি টমেটোর গড় দাম ছিল ২২ রুপি। জুনের শেষ থেকে দাম বাড়তে থাকে; চলতি সপ্তাহের শুরুতে সেই দাম পৌঁছায় ৯৮ রুপিতে। তারপর সর্বশেষ ১২০ রুপি হয়েছে টমেটোর কেজি। শতকরা হিসেবে দেশটিতে টমেটোর দাম বেড়েছে ৪৪৫ শতাংশ।

জুন-জুলাই মাসে অবশ্য এমনিতেই টমেটোর দাম খানিকটা বেশি থাকে ভারতের কাঁচাবাজার ও সুপারমার্কেটগুলোতে, কিন্তু এর আগে কখনও এই সবজির মূল্যে এই পরিমাণ উল্লম্ফণ দেখা যায়নি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে রাস্তা-ঘাটগুলো মোটরযান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ না আসায় বাড়ছে টমেটোর দাম।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের বর্ষায় ৫ গুণ বেশি বৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে।

পশ্চিমবঙ্গের বাইরে ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর দৈনন্দিন খাদ্য তালিকায় টমেটো প্রায় অপরিহার্য একটি সবজি। এসব রাজ্যের অধিকাংশ ডিশে টমেটো বা টমেটো পেস্টের প্রয়োজন পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

ভারতে টমেটোর দাম বেড়েছে ৪৪৫ শতাংশ

আপডেট টাইম : ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩