ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তৌসিফ-তটিনীর ‘শর্টকাট লাভ স্টোরি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • ১৫২ বার

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিম সায়রা তটিনী। নিয়মিত অভিনয় করছেন তারা। সম্প্রতি একসঙ্গে জুটি বেঁধে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাম ‘শর্টকাট লাভ স্টোরি’। মেজবা উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স।

এ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, তৌসিফ-তটিনী জুটির অন্য কাজগুলোর মধ্যে এই গল্পটি একটু ভিন্ন ধরনের। এই গল্পের পরতে পরতে রয়েছে দুষ্টু-মিষ্টি প্রেমের খুনসুটি, যা প্রেমিক হৃদয়ের দর্শকদের মনে প্রণয় আসক্তি জাগিয়ে তুলবে।

তৌসিফ বলেন, সানজিদ খান প্রিন্স ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ হলেও আমাদের মধ্যে শৈল্পিক বোঝাপড়ার কোন ঘাটতি ছিল না। কারণ, আমরা অনেক সময় নিয়ে সঠিক পরিকল্পনা করে তারপর শুটিং করেছি। নির্মাতা ও তার টিমের দুর্দান্ত পারফরমেন্সে আমি সত্যিই মুগ্ধ। দর্শকরা অনেক সুন্দর একটি গল্প পেতে যাচ্ছে।

ছোট পর্দায় ক্রমশ দর্শকপ্রিয় হয়ে উঠছেন সময়ের তরুণ অভিনেত্রী তানজিম সায়রা তটিনী। তিনি বলেন, ঈদের ঠিক আগ মুহূর্তে কাজের অনেক চাপ থাকলেও আমরা ফানি মেজাজেই শুটিং সম্পন্ন করেছি। পরিচালক প্রিন্স ভাইয়ের কাজের প্রতি অপরিসীম ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে।

যোগ করে তিনি আরো বলেন, পুরো টিম খুব সাপোর্টিভ ছিল। নাটকের এরেঞ্জমেন্ট চোখে পড়ার মতো। বিশেষ করে তৌসিফ ভাইয়ের জন্য লাক্সারিয়াস বাইক ও আমার জন্য কেনা কিউট বাইসাইকেলটি জোশ ছিল। প্রিয় দর্শকদের বলতে চাই, ‘শর্টকাট লাভ স্টোরি’ ট্রেন্ডি ঘরানার একটি মিষ্টি প্রেমের গল্প হলেও এর মধ্যে অনেক ফানি মোমেন্ট আছে। এবারের ঈদের অন্য সব গল্পের চাইতে এটি একটু ভিন্ন মেজাজের। আশা করি, সবার ভালো লাগবে।

স্বপ্নঘুড়ি ও ক্রিয়েশন ইনফিনিটি প্রযোজিত নাটকে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, আজম খান, মৌ শিখা, শারমিন শর্মী প্রমুখ। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তৌসিফ-তটিনীর ‘শর্টকাট লাভ স্টোরি’

আপডেট টাইম : ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩