ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পরকীয়া সম্পর্কে জড়ালেই হারাতে হবে চাকরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ১৬৩ বার

চীনের উত্তরাঞ্চলের এক কোম্পানি নতুন নিয়ম জারি করেছে। এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া আলোচনা সমালোচনা চলছে। জিমু নিউজের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, গত ৯ জুন ঝেজিয়াং-ভিত্তিক কোম্পানি তাদের বিবাহিত কর্মীদের জন্য পরকীয়া সম্পর্ক নিষিদ্ধ করেছে।

ওই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারের প্রতি আনুগত্য, স্বামী ও স্ত্রীর মধ্যে ভালবাসা কর্পোরেট সংস্কৃতির পক্ষে। এ ক্ষেত্রে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও সুস্থ পরিবেশ বজায় থাকবে।

কোম্পানির নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, বিবাহিত সকল কর্মচারীকে বিবাহবহির্ভূত সম্পর্ক বা উপপত্নী রাখার মতো খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে।

রিপোর্ট, কর্মীদের বিষয়ে চারটি বিষয়ে না জড়ানোর ‘পরামর্শ’ দেওয়া হয়েছে- সেইসব হচ্ছে পরকীয়ায় না জড়ানো, উপপত্নী না রাখা, বিবাহ বহির্ভূত সম্পর্ক না রাখা এবং স্ত্রীকে ডিভোর্স না দেওয়া। এসব নিয়ম কেউ ভঙ্গ করলে তাকে চাকরিচ্যুত করা হবে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কোম্পানির একজন কর্মচারী জিমু নিউজকে বলেন, কর্মীদের স্থিতিশীল এবং আনন্দময় পরিবার ও কর্মক্ষেত্রে উত্পাদনশীলতা বজায় রাখতে উত্সাহিত করতে এ নিষেধাজ্ঞা।

তিনি আরও বলেছেন, শুধুমাত্র সুখী পরিবার থাকার মাধ্যমে একজন ব্যক্তি তার কাজে মনোনিবেশ করতে পারে। তবে এই খবর চাউর হবার পর দেশটির অনেকে এর সমালোচনা করেছেন।

চীনে শ্রমিক আইনে যেসব শর্তে ছাঁটাই করার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে পরকীয়া নেই। তাই অনেকে এই নির্দেশিকা প্রত্যাহার করার দাবি তুলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরকীয়া সম্পর্কে জড়ালেই হারাতে হবে চাকরি

আপডেট টাইম : ০৮:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩